Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: রেল প্রতিমন্ত্রী

BN DESK
02 September 2026, 03:19 AM পড়তে ১ মিনিট

রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ দিয়েছেন। তিনি বলেন, রেলগেটের কাছাকাছি আসার পর যাতে অটোমেটিক রেলগেট পড়ে যায়, এই ব্যাপারে প্রধানমন্ত্রী সিদ্ধান্ত দিয়েছেন।

আজ রোববার (২২ মার্চ) দুপুরে কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোড রেলক্রসিংয়ে ট্রেন ও বাস সংঘর্ষের ঘটনাস্থল পরিদর্শনে এসে এসব কথা বলেন রেল প্রতিমন্ত্রী।

তিনি বলেন, যেখানে রেলগেট আছে সেখানে আন্ডারপাস বা ফ্লাইওভার করা হবে।

তদন্ত কমিটি আশার আলো দেখেনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রেল প্রতিমন্ত্রী বলেন, ইতিমধ্যে স্টেশন মাস্টার এবং গেইটম্যানকে দায়িত্ব অবহেলার কারণে বরখাস্ত করা হয়েছে। তাদেরকে শাস্তির আওতায় আনা হবে। রেলওয়ে থেকে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় প্রশাসন আরও একটি তদন্ত কমিটি করেছে।

তিনি আরো বলেন, জেলা প্রশাসন থেকে ২৫ হাজার টাকা করে দেয়া হবে ঘোষণা করা হয়েছে। এছাড়াও রেলওয়ে থেকে নিহত প্রতিটি পরিবারকে ১ লাখ টাকা করে দেওয়া হবে। আহতদের চিকিৎসার জন্য স্বাস্থ্য মন্ত্রীর সাথে কথা হয়েছে। যাদেরকে ঢাকা নেওয়া দরকার তাদেরকে ঢাকা নেওয়া হবে।

শনিবার রাতে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালীর দিকে যাওয়া মামুন পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ঢাকার দিকে যাওয়া একটি মেইল ট্রেন। এতে ১২ জন নিহত এবং অন্তত ২৪ জন আহত হয়েছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: রেল প্রতিমন্ত্রী

B
BN DESK | 22 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার