Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

স্মার্ট জেন-জি প্রজন্মের স্মার্ট চয়েস, ভিভো ভি৫০ লাইট

BN DESK
05 September 2026, 09:46 AM পড়তে ১ মিনিট
স্মার্ট জেন-জি প্রজন্মের স্মার্ট চয়েস, ভিভো ভি৫০ লাইট

জেন-জি মানেই ফাস্ট ফরোয়ার্ড লাইফ। আর এই গতির সাথেই ছুটছে ভিভো ভি৫০ লাইট - অল ডে, অল টাইম। ফোনটির সাথে জেন-জিদের লাইফ এখন চলছে ফুল স্পিডে। সকালের ওয়েক-আপ এলার্ম থেকে শুরু করে সারাদিনের ক্লাসের নোট, ক্যাম্পাসের কনটেন্ট, কফিশপের আড্ডা, রাতে নেটফ্লিক্স অথবা গেমিং - সব কিছুর জন্যই তারা বেছে নিচ্ছেন ভিভো ভি৫০ লাইট।

পারফরম্যান্স? ফুল স্পিড! যুগ এখন মাল্টিটাস্কিংয়ের। আর স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসরের সাথে ভিভো ভি৫০ লাইট দিচ্ছে একদম স্মুথ এক্সপেরিয়েন্স। সারাদিন কত কিছুই না করতে হয় জেন-জিদের জীবনে। সকালে ক্লাসে গুগল মিট, ব্রেকে ইনস্টাগ্রামে রিল আপলোড, ল্যাবে গিয়ে ইউটিউবে টিউটোরিয়াল দেখা, আর সন্ধ্যায় পাবজি - সবকিছুই কষ্ট ছাড়া হয়ে যায় ভিভো ভি৫০ লাইট দিয়ে। এটি সম্ভব হয় ফোনটির শক্তিশালী প্রসেসরের কারণে। আরও আছে এআই স্ক্রিন ট্রান্সলেশনের অসাধারণ এক ফিচার, যা দিয়ে যেকোনো ভাষার কনটেন্ট এক টাচেই করা যায় নিজের ভাষায় অনুবাদ। বিদেশী টিউটোরিয়াল হোক কিংবা আর্টিকেল, সহজেই মিলে সমাধান।

এছাড়া একসাথে অনেকগুলো অ্যাপ চালালেও পাওয়া যায় বাঁধাহীন এক্সপেরিয়েন্স। তাই ভিডিও কলিং থেকে শুরু করে ভিডিও এডিটিং, লাইভ স্ট্রিমিং থেকে গেমিং - ভাষার সীমাবদ্ধতা ছাড়াই সবকিছু চলে অনায়াসে। কনটেন্ট ক্রিয়েটরদের জন্য ভি৫০ লাইট মানেই একদম ফুল অন প্যাকেজ। একসাথে ভিডিও শুট, এডিট, মিউজিক যোগ আর পোস্ট করা - সবই এখন সহজ। যেন হাতের মুঠোতেই থাকে একটি মোবাইল স্টুডিও।

শুধু ফাস্ট না, একইসাথে টাফ! হুট করে হাত ফসকে পড়ে গেলে চিন্তার কিছু নেই। বৃষ্টিস্নাত দিনে কোনো শ্যুট করা বা বন্ধুদের সাথে ফুটবল খেলার আনন্দ উপভোগ করা, সবই স্বাচ্ছন্দ্যে করতে পারছেন জেন-জিরা। ব্যাগে অনাকাক্সিক্ষত ঝাঁকুনি, হঠাৎ বৃষ্টি বা কফি স্পিল - ফোন নিয়ে ছোট-বড় ঝামেলায় আর নেই দুশ্চিন্তা। কারণ ভিভো ভি৫০ লাইট মিলিটারি গ্রেড সার্টিফায়েড। আরও আছে এসজিএস ফাইভ-স্টার ড্রপ রেজিস্ট্যান্স, ট্রিপল লেয়ার প্রোটেকশন, আইপি৬৫ ডাস্ট ও ওয়াটার রেজিস্ট্যান্সের ক্ষমতা। সব মিলে হাতের ফোন পায় পূর্ণ সুরক্ষা।

এদিকে ভিভো ভি৫০ লাইট ফোনের ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৮৮২ সেন্সরের মেইন ক্যামেরা ও ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দিয়ে প্রতিটি ক্লিক হয় সোশ্যাল মিডিয়া রেডি। শক্তিশালী ৬৫০০ এমএএইচ ব্যাটারি দিয়েও মাত্র ৭.৭৯ মি.মি. স্লিম ও ১৯৬ গ্রাম ওজনে হালকা হওয়ায় ফোনটি বহন করা যায় সহজেই। সাথে হাই-গ্লস ফ্রেমের টাইটেনিয়াম গোল্ড ও ফ্যান্টম ব্ল্যাক কালারে জেন-জিদের স্টাইলে যুক্ত হচ্ছে ট্রেন্ডি স্টেটমেন্ট। দিনটা যেমনই হোক, এক ফোন দিয়েই সবাই পেয়ে যাচ্ছেন অল পারপাস পারফরম্যান্স। এজন্যই স্মার্ট জেন-জি প্রজন্মের জন্য ভিভো ভি৫০ লাইট হয়ে উঠেছে একেবারে মাস্ট হ্যাভ একটি স্মার্টফোন।

ভিভো প্রসঙ্গে

ভিভো একটি প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান যা মানুষের চাহিদাকে প্রাধান্য দিয়ে স্মার্ট ডিভাইস ও ইন্টেলিজেন্ট সার্ভিসের মাধ্যমে পণ্য উৎপাদন করে। মানুষ আর ডিজিটাল ওয়ার্ল্ডের মধ্যে সেতুবন্ধন তৈরি করাই প্রতিষ্ঠানটির উদ্দেশ্য। অনন্য সৃজনশীলতার মাধ্যমে ভিভো ব্যবহারকারীদের হাতে যথোপযুক্ত স্মার্টফোন ও ডিজিটাল আনুষাঙ্গিক তুলে দিচ্ছে। প্রতিষ্ঠানের মূল্যবোধকে অনুসরণ করে ভিভো টেকসই উন্নয়ন কৌশল বাস্তবায়ন করেছে; সমৃদ্ধ ও দীর্ঘস্থায়ী বিশ্বমানের প্রতিষ্ঠান হওয়াই যার ভিশন। স্থানীয় মেধাবী কর্মীদের নিয়োগ ও উন্নয়নের মাধ্যমে শেনজেন, ডনগান, নানজিং, বেজিং, হংঝু, সাংহাই, জিয়ান, তাইপে, টোকিও এবং সান ডিয়াগো এই ১০টি গবেষণা ও উন্নয়ন কেন্দ্রে (আরএন্ডডি) কাজ করছে ভিভো। যা স্টেট-অফ-দ্য-আর্ট কনজ্যুমার টেকনোলজির উন্নয়ন, ফাইভজি, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স, ইন্ডাস্ট্রিয়াল ডিজাইন, ফটোগ্রাফি এবং আসন্ন প্রযুক্তির ওপর কাজ করে যাচ্ছে। চীন, দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ায় ভিভোর পাঁচটি প্রোডাকশন হাব আছে (ব্র্যান্ড অথোরাইজড ম্যানুফ্যাকচারিং সেন্টারসহ) যেখানে বছরে প্রায় ২০০ মিলিয়ন স্মার্টফোন বানানোর সামর্থ্য আছে। এখন পর্যন্ত ৬০টিরও বেশি দেশে বিক্রয়ের নেটওয়ার্ক আছে ভিভোর এবং বিশ্বজুড়ে ৫০০ মিলিয়নের বেশি ভিভো স্মার্টফোন ব্যবহারকারী রয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

স্মার্ট জেন-জি প্রজন্মের স্মার্ট চয়েস, ভিভো ভি৫০ লাইট

B
BN DESK | 08 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার