Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

সড়কে ঝরল মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্রের প্রাণ

BN DESK
08 February 2024, 07:08 PM পড়তে ১ মিনিট
সড়কে ঝরল মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্রের প্রাণ

পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা লেগে দুই স্কুলছাত্র নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয় আরেক স্কুলছাত্র। বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বড়ইবুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো বরইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র স্বাধীন (১৫) ও রহমত উল্লাহ (১৫)। গুরুতর আহত আরেক ছাত্র তানভীরকে পাশের গোপালগঞ্জ জেলা হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত কুমার রায় বলেন, ওই তিন ছাত্র বিদ্যালয়ে আসে। পরে একটি মোটরসাইকেলে তারা বড়ইবুনিয়া থেকে মাটিভাংগা যাওয়ার পথে মোল্লাবাড়ি এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে। ঘটনাস্থলেই স্বাধীন ও রহমান মারা যায়। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে তানভীরকে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়।

নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, সড়ক দুর্ঘটনায় আহত তিনজনের মধ্যে দুজনকে হাসপাতালে আনার আগে মৃত্যু হয়েছে। অপর একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জে পাঠানো হয়েছে।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম হাওলাদার বলেন, একটি মোটরসাইকেলে তিন ছাত্র বিদ্যালয় থেকে মাটিভাংগা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা লাগে। এ সময় দুই ছাত্র মারা যায়। আরও একজন গুরুতর আহত হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
বরিশাল

সড়কে ঝরল মোটরসাইকেল আরোহী দুই স্কুলছাত্রের প্রাণ

B
BN DESK | 08 February 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার