Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হজযাত্রীদের ২৪ ঘণ্টা ১১ ভাষায় সেবা দেবে সৌদি আরব

BN DESK
09 May 2026, 08:22 AM পড়তে ১ মিনিট

সৌদি আরবে হজ ও ওমরাহযাত্রীদের জন্য ১১টি ভাষায় ২৪ ঘণ্টার সমন্বিত হটলাইন চালু করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। এখন থেকে ১৯৬৬ নম্বরে কল করে যেকোনো সময় প্রয়োজনীয় তথ্য ও সহায়তা পাওয়া যাবে।

বৃহস্পতিবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, হটলাইনের মাধ্যমে হজযাত্রীরা সরাসরি তথ্য জানতে, সহায়তা চাইতে এবং সেবার মান নিয়ে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে।

মন্ত্রণালয় জানিয়েছে, আধুনিক প্রযুক্তিনির্ভর এই কল সেন্টারে প্রশিক্ষিত ও বহুভাষায় দক্ষ কর্মীরা দায়িত্ব পালন করছেন। ফলে হজযাত্রীরা নিজেদের ভাষায় সমস্যার কথা জানাতে পারবেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

এ ছাড়া উন্নত কল ম্যানেজমেন্ট প্রযুক্তির মাধ্যমে দক্ষতা অনুযায়ী কল বণ্টন করা হবে, যাতে দ্রুত ও নির্ভুল তথ্যসেবা নিশ্চিত করা যায়। সৌদি কর্তৃপক্ষ আশা করছে, এ উদ্যোগ বিদেশি হজযাত্রীদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
ধর্ম

হজযাত্রীদের ২৪ ঘণ্টা ১১ ভাষায় সেবা দেবে সৌদি আরব

B
BN DESK | 09 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার