Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হঠাৎ ভাইরাল ট্রেন্ডটি বানাবেন যেভাবে

BN DESK
02 September 2026, 09:49 PM পড়তে ১ মিনিট

লাইফস্টাইল ডেস্ক : সামাজিক যোগাযোগমাধ্যমে প্রোফাইল ছবি বা কভার ফটো সাজানোর ক্ষেত্রে নতুন এক নান্দনিক ট্রেন্ড দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে—‘ক্রেয়ন স্টাইল প্রোফাইল ডিজাইন’। ফেসবুক, ইনস্টাগ্রাম কিংবা টিকটকের ঝকঝকে ও অতিরিক্ত এডিট করা ছবির ভিড়ে এই হাতে আঁকা বা ডুডলধর্মী স্টাইল যেন ছোটবেলার স্মৃতিকে আবার জীবন্ত করে তুলছে। বিশেষ করে তরুণ প্রজন্মের কাছে এটি এখন এক আকর্ষণীয় ট্রেন্ডে পরিণত হয়েছে।

এই স্টাইলটি মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়। ব্যবহারকারীর ছবি বা প্রোফাইলের স্ক্রিনশটকে এমনভাবে রূপান্তর করা হয়, যেন মনে হয় কোনো ১০ বছরের শিশু সাদা কাগজে রঙ পেন্সিল বা ক্রেয়ন দিয়ে ছবিটি এঁকেছে। ছবির চারপাশে ফুল, তারা, মেঘ, ক্যান্ডি বা পাহাড়ের মতো সরল ও মিষ্টি উপাদান যুক্ত করে এতে যোগ করা হয় এক ধরনের নস্টালজিয়া ও শিশুসুলভ সৌন্দর্য।

যেভাবে তৈরি করবেন এই ডিজাইন


এই ট্রেন্ডে অংশ নেওয়া খুবই সহজ, আর এর জন্য আলাদা কোনো গ্রাফিক ডিজাইনের দক্ষতারও প্রয়োজন নেই।

প্রথমে আপনার ফেসবুক প্রোফাইল বা পছন্দের যেকোনো ছবির একটি স্ক্রিনশট নিন। এরপর ChatGPT বা সমমানের কোনো এআই ইমেজ টুল খুলুন। সেখানে ছবিটি আপলোড করে নির্দিষ্ট একটি নির্দেশনা (প্রম্পট) দিন— 'Recreate the entire image in a crayon drawing style. Simplify the details so that it looks like it was drawn by a 10-year-old child. Do not use the original colors from the image. Make the overall look feel like it was drawn on a sheet of white paper, with a very cute and playful vibe. You can add adorable elements such as flowers, candies, stars, clouds, etc., to give it a childlike and innocent feel'

যেখানে উল্লেখ থাকবে ছবিটিকে ক্রেয়ন স্টাইলে, শিশুদের আঁকার মতো সরল ও রঙিনভাবে রূপান্তর করতে।

চাইলেই আপনি নিজের পছন্দ অনুযায়ী এতে বাড়তি নির্দেশনা যোগ করতে পারেন, যেমন—‘প্রকৃতিপ্রেমী’, ‘বইপোকা’ বা অন্য কোনো ব্যক্তিগত বৈশিষ্ট্য।

ব্যস! কয়েক সেকেন্ডের মধ্যেই আপনার সাধারণ ছবিটি রূপ নেবে একদম ভিন্নধর্মী ও সৃজনশীল ক্রেয়ন আর্টে।

বিশ্লেষকদের মতে, অতিরিক্ত এডিট করা কৃত্রিম ছবির ভিড়ে এই হ্যান্ড-ড্রন বা হাতে আঁকা লুক অনেক বেশি আবেগময় এবং ব্যক্তিগত অনুভূতি প্রকাশে কার্যকর। বিশেষ করে কাপল বা পারিবারিক ছবিকে ভিন্নভাবে উপস্থাপন করতে অনেকেই এই পদ্ধতিকে বেছে নিচ্ছেন।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ব্যবহারকারীরা ইতোমধ্যে তাদের প্রোফাইলকে এই রঙিন, সরল ও শিশুসুলভ ছাঁচে সাজিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন। ফলে এটি শুধু একটি ট্রেন্ডেই সীমাবদ্ধ থাকছে না— বরং ব্যক্তিত্ব প্রকাশের এক নতুন ডিজিটাল মাধ্যম হিসেবেও জায়গা করে নিচ্ছে।

 

পরবর্তী খবর লোড হচ্ছে...
লাইফস্টাইল

হঠাৎ ভাইরাল ট্রেন্ডটি বানাবেন যেভাবে

B
BN DESK | 05 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার