Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হবিগঞ্জেপাহাড় কাটায় মাটি খেকোকে ১৫ দিনের কারাদণ্ড

BN DESK
02 September 2026, 02:22 PM পড়তে ১ মিনিট
হবিগঞ্জেপাহাড় কাটায় মাটি খেকোকে ১৫ দিনের কারাদণ্ড

নিউজ ডেস্ক:  হবিগঞ্জের চুনারুঘাটে পারকুল চা বাগান এলাকায় পাহাড় কাটার অভিযোগে বৈরত বৈদ্য নামে এক মাটি খেকোকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 


দণ্ডপ্রাপ্ত ব্যক্তি জেলার চুনারুঘাট উপজেলার পারকুল চা বাগান এলাকার বাসিন্দা রথু বৈদ্যের ছেলে।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে এসব তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রবিন মিয়া। 

এর আগে সকালে তার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় পারকুল চা বাগান সংলগ্ন পাহাড়ি টিলা কেটে মাটি বিক্রির করা অভিযোগে বৈরত বৈদ্যকে আটক করা হয়।

টিলা থেকে মাটি কাটার অভিযোগে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা লঙ্ঘনের জন্য বৈরত বৈদ্যকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে পাহাড়ি টিলা কেটে মাটি বিক্রি করে আসছে। এতে প্রাকৃতিক পরিবেশ হুমকিতে পড়েছে। এ বিষয়টি নজরে আসলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

হবিগঞ্জেপাহাড় কাটায় মাটি খেকোকে ১৫ দিনের কারাদণ্ড

B
BN DESK | 14 February 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার