Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হবিগঞ্জের কুশিয়ারা নদী থেকে মাথাবিহীন মরদেহ

BN DESK
06 September 2026, 12:49 PM পড়তে ১ মিনিট
হবিগঞ্জের কুশিয়ারা নদী থেকে মাথাবিহীন মরদেহ

নিউজ ডেস্ক: হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের উদ্ভবপুর গ্রাম সংলগ্ন কুশিয়ারা নদী থেকে বস্তাবন্দি অবস্থায় মাথাবিহীন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের শরীরের অধিকাংশ পচে যাওয়ায় পরিচয় শনাক্ত করতে পারেনি তারা। 


মঙ্গলবার (২১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মরদেহটি উদ্ধার হয় বলে জানান আজমিরীগঞ্জ থানার ওসি এবিএম মাঈদুল হাছান। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় কিছু রাখাল নদীপাড়ে বস্তাবন্দি মরদেহটি দেখতে পান। তারা বিষয়টি এলাকাবাসীকে জানান। তাদের কাছ থেকে খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায় এবং স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে।

ওসি এবিএম মাঈদুল হাছান বলেন, “এলাকাবাসীর মাধ্যমে বিষয়টি অবগত হয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে মাথাবিহীন মরদেহটি উদ্ধার করি। মরদেহের হাতে একটি বিশেষ ধরণের মালা ছিল। মরদেহটি নারী নাকি পুরুষের সেটি এখনো বলা যাচ্ছে না। আমরা আইনানুগভাবে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করছি।”

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

হবিগঞ্জের কুশিয়ারা নদী থেকে মাথাবিহীন মরদেহ

B
BN DESK | 22 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার