Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হবিগঞ্জের জেলা পরিষদের প্রশাসক সৌদি আরবে গ্রেপ্তার

BN DESK
02 September 2026, 01:51 PM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক : সৌদি আরবে ওমরা পালনে যাওয়া হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরআগে, ৯ মে তাকে গ্রেপ্তার করে সৌদি আরবের পুলিশ। পরবর্তীতে তাকে কারাগারে পাঠানো হয়। ১৪ মে আহমেদ আলী মুকিবকে আদালতে তোলা হলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়। ১৭ মে থেকে বিচার কার্যক্রম শুরুর নির্দেশনা দেয় দেশটির আদালত।

সূত্রে জানা গেছে , বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের সঙ্গে যোগাযোগে কনস্যুলার অ্যাক্সেস চাওয়া হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত সৌদি সরকারের পক্ষ থেকে বাংলাদেশ সরকারকে আহমদ আলীর অবস্থান নিশ্চিত করা হয়নি। এদিকে আহমেদ আলী মুকিব সৌদি আরবে পুলিশের কাছে গ্রেপ্তার হয়েছেন সামাজিক মাধ্যমে এ খবর ছড়িয়ে পড়ে। বিভিন্ন সূত্রে জানা গেছে, মক্কায় প্রবেশপত্রে জাল সিল মেরে, মক্কায় প্রবেশের সময় চেকপোস্টে ধরা পড়েন আহমেদ আলী। ৯ মে মক্কা প্রশাসন তার নামে দুটি মামলা করে। এরমধ্যে একটি অভিযোগ, অবৈধভাবে মক্কায় প্রবেশের চেষ্টা, আরেকটি নকল সিল ব্যবহার করার অভিযোগ।

জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. কামাল হোসেন বলেন, আহমেদ আলী মুকিব ২৯ এপ্রিল থেকে ৮ মে পর্যন্ত ১০ দিনের জন্য ওমরা পালনের জন্য ছুটি নিয়ে সৌদি গিয়েছিলেন। এখনো ফিরেননি।

এলাকা: হবিগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

হবিগঞ্জের জেলা পরিষদের প্রশাসক সৌদি আরবে গ্রেপ্তার

B
BN DESK | 18 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার