Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হবিগঞ্জের নবীগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

BN DESK
06 September 2026, 12:30 PM পড়তে ১ মিনিট

হবিগঞ্জের নবীগঞ্জে পুকুরের পানিতে ডুবে রেদওয়ান নামে দুই বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ শনিবার (১৫ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুর এলাকায় নানাবাড়ি থেকে শিশুটি নিখোঁজ হয়।

পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা আশপাশের বিভিন্ন স্থানে এবং কয়েকটি পুকুরে খোঁজাখুঁজি শুরু করেন। বিকেল আনুমানিক ৪টা ২০ মিনিটের দিকে বাড়ির পাশের একটি পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।

পরে দ্রুত তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত রেদওয়ানের বাবা কামরুজ্জামান ও মা ফুলই বেগম।

সম্প্রতি শিশুটি মায়ের সঙ্গে নবীগঞ্জ পৌরসভার পূর্ব তিমিরপুর এলাকায় নানাবাড়িতে বেড়াতে আসে। তাদের বাড়ি সুনামগঞ্জের রওয়াইল এলাকায় বলে জানা গেছে।

শিশুর মৃত্যুর বিষয়টি নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আব্দুস সামাদ নিশ্চিত করেছেন।

এলাকা: হবিগঞ্জ নবীগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

হবিগঞ্জের নবীগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

B
BN DESK | 15 August 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার