Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হবিগঞ্জের বজ্রপাতে যুবকের মৃত্যু

BN DESK
02 September 2026, 01:42 PM পড়তে ১ মিনিট
হবিগঞ্জের বজ্রপাতে যুবকের মৃত্যু

হবিগঞ্জের আজমিরীগঞ্জে বৃষ্টির সময় মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে আলমগীর মিয়া (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (১৪ জুন) সকালে উপজেলার কাকাইলছেও ইউনিয়নের ঘরদাই গ্রামে এ ঘটনা হয়।

নিহত আলমগীর মিয়া ঘরদাই গ্রামের কদ্দুছ মিয়ার ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালের দিকে ভারি বৃষ্টিপাত হচ্ছিল। এসময় আলমগীরের বাড়ির পাশেই গো-খাদ্যের ঘাসি (চাইল্লা) জমিতে গরু ঘাস খাচ্ছিল। আলমগীর মিয়া গরু তাড়ানোর জন্য জমির পাশে যাওয়ার সময় বজ্রপাত হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। মুমূর্ষু অবস্থায় তাঁকে স্বজনরা উদ্ধার করে আজমিরীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকা: হবিগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

হবিগঞ্জের বজ্রপাতে যুবকের মৃত্যু

B
BN DESK | 14 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার