Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে নারী নিহত

BN DESK
02 September 2026, 01:29 PM পড়তে ১ মিনিট

হবিগঞ্জের বানিয়াচংয়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন।

ময়নাতদন্ত শেষে গতকাল বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে নিহত আখলিমা বেগমের (৪৫) দাফন সম্পন্ন হয়েছে। এর আগে বুধবার (২৫ মার্চ) রাতে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। এরই জেরে সংঘর্ষ বেধে যায়। তবে এ ঘটনায় এখনো মামলা হয়নি। কাউকে গ্রেফতারও করা যায়নি। সংঘর্ষে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, বানিয়াচং উপজেলার গুণই গ্রামের বাসিন্দা আওয়ামী লীগ নেতা সালেহ আহমদ এবং বিএনপি নেতা কামরুল ইসলাম চৌধুরীর গোষ্ঠীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে বুধবার রাতে উভয় পক্ষের লোকজন টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হন।

সংঘর্ষ চলাকালে আখলিমা বেগম নামের এক নারীকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সংঘর্ষের সময় গুণই সিএনজি স্ট্যান্ড এলাকায় থাকা তিনটি দোকান ভাঙচুর করা হয় এবং একটি বাড়িতে আগুন দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

হবিগঞ্জের বানিয়াচংয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে নারী নিহত

B
BN DESK | 28 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার