Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হবিগঞ্জের বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে ইউএনও কার্যালয়ে বিক্ষোভ

BN DESK
02 September 2026, 02:34 PM পড়তে ১ মিনিট

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগকে কেন্দ্র করে উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে বিক্ষোভ ও হট্টগোল হয়েছে।  

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বুধবার (১২ আগস্ট) রাতে বানিয়াচং উপজেলার ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এর পরপরই ফলাফল ও নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম এবং স্বজনপ্রীতির অভিযোগ ওঠে।

এর প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে নিয়োগবঞ্চিত একদল যুবক উপজেলা পরিষদ ও ইউএনও কার্যালয়ে গিয়ে বিক্ষোভ করেন। একপর্যায়ে সেখানে হট্টগোলের সৃষ্টি হয়। বিক্ষোভকারীরা দ্রুত নিয়োগ কার্যক্রম স্থগিত করার দাবি জানান এবং ইউএনওর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, নিয়োগ প্রক্রিয়ায় যথাযথ স্বচ্ছতা নিশ্চিত করা হয়নি।

এ বিষয়ে বক্তব্য জানতে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল ধরেননি।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, উপজেলা পরিষদে হট্টগোলের বিষয়টি তিনি শুনেছেন।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।
এলাকা: হবিগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

হবিগঞ্জের বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে ইউএনও কার্যালয়ে বিক্ষোভ

B
BN DESK | 13 August 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার