Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হবিগঞ্জের বাহুবলে দুই বাসের সংঘর্ষে চালক নিহত, ২০ যাত্রী আহত

BN DESK
01 September 2026, 04:46 AM পড়তে ১ মিনিট

মফস্বল ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে দুই বাসের সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। বুধবার সকাল ৭টার দিকে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের ডুবাঐ বিজলীর পুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন ২০ যাত্রী। নিহত তাজুল ইসলাম ইউনিক পরিবহনের একটি বাসের চালক। তাৎক্ষণিক তার সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

এদিকে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি সাংবাদিককে বলেন, একজনের লাশ উদ্ধার করা হয়েছে। আরেকজন হাসপাতালে মারা যাওয়ার খবর পেলেও নিশ্চিত হতে পারিনি।

‎পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনার সময় উল্লেখিত স্থানে সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাস ও ঢাকা থেকে সিলেটগামী লাক্সারি সার্ভিসের বাসের ধাক্কা লাগে। এসময় ইউনিক বাসটি প্রায় ৩০ ফুট নিচের খাদে পড়ে যায়। এতে তাজুল ইসলাম ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করেন ।

‎বাহুবল মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম সাংবাদিককে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করে।

এলাকা: হবিগঞ্জ বাহুবল
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

হবিগঞ্জের বাহুবলে দুই বাসের সংঘর্ষে চালক নিহত, ২০ যাত্রী আহত

B
BN DESK | 08 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার