Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হবিগঞ্জের লাখাইয়ে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু

BN DESK
02 September 2026, 03:09 PM পড়তে ১ মিনিট
হবিগঞ্জের লাখাইয়ে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু

নিউজ ডেস্ক:  হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ ইউনিয়নে বউবাজার গ্রামের পুকুরের পানিতে ডুবে পাখি আক্তার (৮) ও মায়িশা আক্তার (৬) নামে দুই বোনের মৃত্যু হয়েছে। শনিবার (৩১ আগস্ট) বিকেলে একটি পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার হয়। মারা যাওয়া শিশুরা একই গ্রামের রমিজ মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান, পাখি ও মায়িশাকে দুপুরে বাড়ির পাশের পুকুর পাড়ে দেখা যায়। কিছুক্ষণ পর থেকেই তাদের পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির একপর্যায়ে বিকেলে পুকুর থেকে দুই বোনের মরদেহ উদ্ধার করা হয়। সন্ধ্যায় জানাজা শেষে দুই শিশুর মরদেহ দাফন করা হয়।

পরিবারের বরাত দিয়ে বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ হোসেন ফারুক বলেন, ধারণা করা হচ্ছে, মায়িশা যখন পুকুরের পানিতে তলিয়ে যাচ্ছিল তখন পাখি তাকে তুলে আনার চেষ্টা করে। তখন দুই শিশুরই মৃত্যু হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

হবিগঞ্জের লাখাইয়ে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু

B
BN DESK | 01 September 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার