Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হবিগঞ্জের সাবেক ডিসি এডিসিসহ ৪ কর্মকর্তার কারাদণ্ড

BN DESK
07 October 2025, 10:53 PM পড়তে ১ মিনিট
হবিগঞ্জের সাবেক ডিসি এডিসিসহ ৪ কর্মকর্তার কারাদণ্ড

হবিগঞ্জের সাবেক জেলা প্রশাসক মো. আতাউর রহমানসহ চার কর্মকর্তাকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। 

আদালত অবমাননার একটি মামলায় তাদের এ সাজা দেওয়া হয়।

আজ রবিবার (২৭ জুলাই) হবিগঞ্জের সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক মো. তারেক আজিজ এ রায় দেন।

সাজাপ্রাপ্ত অন্যরা হলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) একেএম আমিনুল ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সফিউল আলম ও বানিয়াচংয়ের ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিকী।

আদালতের পেশকার সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ২০০৮ সালে একটি জমি আদালতের রায়ের পরও বাদীকে বুঝিয়ে না দেয়ায় আব্দুল হামিদ নামে এক ব্যক্তি তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন। সেই মামলায় রোববার আদালত আসামিদের এক মাসের কারাদণ্ড প্রদান করেন।

মামলা সূত্রে জানা যায়, জেলা শহরের খোয়াইমুখ এলাকার বাসিন্দা আব্দুল আজিজের ছেলে আব্দুল হামিদ ১৯৯৫ সালে একটি স্বত্ত্ব মামলা দায়ের করেন। উক্ত মামলায় ২০০৭ সালের শেষের দিকে আদালত তার পক্ষে ডিক্রি (রায় দেন) জারি করেন। 

আদালত সম্পত্তি বাদীকে বুঝিয়ে দিতে তৎকালীন ডিসি মো. আতাউর রহমান, এডিসি একেএম আমিনুল ইসলাম, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সফিউল আলম ও বানিয়াচংয়ের ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) নূরে আলম সিদ্দিকীকে নির্দেশ দেন। 

কিন্তু তারা আদালতের রায় উপেক্ষা করেছেন। পরবর্তীতে ২০০৮ সালের ১১ আগস্ট আব্দুল হামিদ তাদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেন।বিবাদী পক্ষের আইনজীবী স্বরাজ রঞ্জন বিশ্বাস জানান, রায়ের বিপক্ষে আপিল করা হবে।

এলাকা: হবিগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

হবিগঞ্জের সাবেক ডিসি এডিসিসহ ৪ কর্মকর্তার কারাদণ্ড

B
BN DESK | 27 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার