Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হবিগঞ্জে অটোরিকশায় যাত্রী উঠানো নিয়ে দুই এলাকাবাসীর সংঘর্ষ,পুলিশসহ আহত ৩০

BN DESK
02 September 2026, 01:51 PM পড়তে ১ মিনিট
হবিগঞ্জে অটোরিকশায় যাত্রী উঠানো নিয়ে দুই এলাকাবাসীর সংঘর্ষ,পুলিশসহ আহত ৩০

হবিগঞ্জে টমটম অটোরিকশায় যাত্রী উঠানোকে কেন্দ্র করে দুইদল এলাকাবাসীর সংঘর্ষ হয়েছে। এতে ৫ পুলিশ সদস্যসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

আজ সোমবার (১২ মে )বেলা দেড়টার দিকে শহরের শায়েস্তানগর এলাকায় এ সংঘর্ষ হয়। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

স্থানীয়রা জানায়, শায়েস্তানগর পয়েন্ট বহুলা ও শায়েস্তানগর এলাকার যাত্রী উঠানো নিয়ে দুই টমটম অটোরিকশা চালকের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে  দুই এলাকাবাসী দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষে পুলিশসহ উভয়পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

 

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সাহাব উদ্দিন শাহীন জানান, টমটমে যাত্রী উঠানো নিয়ে সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এলাকা: হবিগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

হবিগঞ্জে অটোরিকশায় যাত্রী উঠানো নিয়ে দুই এলাকাবাসীর সংঘর্ষ,পুলিশসহ আহত ৩০

B
BN DESK | 12 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার