নিউজ ডেস্ক: হবিগঞ্জ পৌরসভার যশোর আবদা গরুর হাট এলাকায় ১০৯ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ। এ সময় আবুল বাশার (৪৫) নামের এক জনকে আটক করা হয়। তিনি হবিগঞ্জ সদর উপজেলার চিড়াকান্দি গ্রামের বাসিন্দা।
শুক্রবার (১০ জানুয়ারি) হবিগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত রাতে অভিযান চালিয়ে চিনিসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।
ওসি বলেন, ‘‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০৯ বস্তা ভারতীয় আমদানি নিষিদ্ধ চিনি জব্দ করেছে পুলিশ। এ সময় এক জনকে আটক করা হয়। এ ঘটনায় হবিগঞ্জ সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।’’