Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হবিগঞ্জে কাভার্ড ভ্যান ভর্তি ভারতীয় প্রসাধনী জব্দ

BN DESK
02 September 2026, 02:49 PM পড়তে ১ মিনিট
হবিগঞ্জে কাভার্ড ভ্যান ভর্তি ভারতীয় প্রসাধনী জব্দ

নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়ক থেকে কাভার্ড ভ্যান ভর্তি ৯০ লাখ টাকার ভারতীয় প্রসাধনী পণ্য জব্দ করেছে বিজিবি।

বুধবার (১১ ডিসেম্বর) রাতে মাধবপুর উপজেলার জগদীশপুর থেকে এসব পণ্য জব্দ করা হয়।

৫৫ বিজিবি হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমদাদুল বারী খান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার রাত সাড়ে ৯টায় ৫৫ বিজিবির একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জগদীশপুর এলাকায় অভিযান চালায়। এ সময় টহলদল মালামাল বোঝাই সন্দেহভাজন একটি কাভার্ড ভ্যানকে থামার সিগন্যাল দেয়। 

কিন্তু টহল দলের উপস্থিতি টের পেয়ে চালক কাভার্ড ভ্যানটি মহাসড়কে রেখে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা কাভার্ড ভ্যানে তল্লাশি চালিয়ে অবৈধভাবে পাচার করা ভারতীয় পণ্য জব্দ করে।

তিনি আরও বলেন, আটককৃত মালামাল জেলা কাষ্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এলাকা: হবিগঞ্জ মাধবপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

হবিগঞ্জে কাভার্ড ভ্যান ভর্তি ভারতীয় প্রসাধনী জব্দ

B
BN DESK | 12 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার