Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হবিগঞ্জে খৎনা দিতে গিয়ে সংকটাপন্ন শিশুর জীবন

BN DESK
02 September 2026, 02:44 PM পড়তে ১ মিনিট
হবিগঞ্জে খৎনা দিতে গিয়ে সংকটাপন্ন শিশুর জীবন

হবিগঞ্জ প্রতিনিধি: এবার খৎনা দিতে গিয়ে অতিরিক্ত মাংস কেটে ফেলায় অধিক রক্তক্ষরণে সংকটাপন্ন অবস্থায় এক শিশুর জীবন।

 গত বুধবার বিকেলে হবিগেঞ্জর আউশকান্দি এলাকায় ব্যক্তি মালিকানাধীন কেয়ার মেডিকেল সার্ভিসেস ক্লিনিকে এ ঘটনা ঘটে। পরে রাতে আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েক দফায় অস্ত্রোপাচার করা হলেও এখনও শিশুটির রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না। এ অবস্থায় সংশ্লিষ্ট চিকিৎসক ও ক্লিনিক মালিকের বিরুদ্ধে নবীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগীর পরিবার।

শিশুটির স্বজনরা জানান, বুধবার বিকেলে ১২ বছর বয়সী ছেলে তোফায়েল আহমদ তামিমকে খৎনা করাতে কেয়ার মেডিকেল সার্ভিসেস ক্লিনিকে যান নবীগঞ্জ উপজেলার আউশকান্দি এলাকার উত্তর ফরিদপুর গ্রামের আব্দুস শহিদের স্ত্রী রোকসানা পারভীন। খৎনা করেন ক্লিনিকের চিকিৎসক জাহিরুল ইসলাম জয়। খৎনার সময় পুরুষাঙ্গের অতিরিক্ত মাংস কেটে ফেলায় কিছুক্ষণ পর মারাত্মক রক্তক্ষরণ শুরু হয়। কয়েক দফায় চেষ্টার পরও রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় অবস্থা বেগতিক দেখে তামিমকে গুরুতর আহত অবস্থায় সিলেটে পাঠানো হয়।

বৃহস্পতিবার বিকেলে শিশু তামিমের মা রোকসানা পারভীন বলেন, কেয়ার মেডিকেল সার্ভিসেস ক্লিনিকে কয়েক দফায় চেষ্ঠা পরও অবস্থা বেগতিক দেখে আমাদের সিলেটে পাঠায় ক্লিনিক কর্তৃপক্ষ। এখানে ভর্তির পর আরও একঘণ্টা অস্ত্রোপাচার করা হয়। এখন রক্তক্ষরণ কিছুটা বন্ধ হলেও শিশুর অবস্থা সংকটাপন্ন।

তিনি আরও বলেন, খৎনার সময় অতিরিক্ত মাংস কেটে ফেলা হয়েছে। এর ফলে কিছুক্ষণ পরেই রক্তক্ষরণ শুরু হয়। পরে ডাক্তার এসে আরও একঘণ্টা অপারেশন থিয়েটারে নিয়ে চেষ্টা করেন। তাতেও রক্তক্ষরণ বন্ধ হয়নি। অবস্থা বেগতিক দেখে আমাদের সিলেটে পাঠানো হয়।

 

এলাকা: সিলেট হবিগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

হবিগঞ্জে খৎনা দিতে গিয়ে সংকটাপন্ন শিশুর জীবন

B
BN DESK | 07 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার