Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হবিগঞ্জে গণপিটুনিতে ডাকাত নিহত

BN DESK
02 September 2026, 03:02 PM পড়তে ১ মিনিট
হবিগঞ্জে গণপিটুনিতে ডাকাত নিহত

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের লাখাইয়ে ডাকাত সদস্য হিরাজ মিয়া (৪৫) গণপিটুনিতে নিহত হয়েছে। এ সময় আব্বাস মিয়া নামে অপর আরেক ডাকাতকে আটক করে পুলিশে সোপর্দ করে জনতা। নিহত ডাকাত হিরাজ মিয়া হবিগঞ্জ সদর উপজেলার ধল গ্রামের জজ মিয়ার পুত্র। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে উপজেলার বুল্লা ইউনিয়নের গোয়াকারা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, ওই এলাকায় ডাকাত হিরাজ মিয়াসহ একদল ডাকাত মোটর সাইকেলসহ বিভিন্ন যানবাহন থামিয়ে ডাকাতি করে আসছিল। বিষয়টি গ্রামবাসী আচ করতে পেরে সকলে একত্রিত হয়ে ডাকাতদের ধাওয়া দেয়। একপর্যায়ে হিরাজ মিয়াকে আটক করে গণপিটুনি দেয় তারা। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লাখাই থানার (ওসি) মো. আবুল খায়ের জানান, গ্রামবাসির পিটুনিতে হিরাজ মিয়া নামে এক ডাকাতের মৃত্যু হয়েছে। সংঘবদ্ধ একটি ডাকাতদল ওই এলাকায় ডাকাতি করছিল। হিরাজের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১২টি ডাকাতির মামলা রয়েছে। এ ঘটনায় একজন ডাকাত আটক রয়েছে। তাকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

 

এলাকা: সিলেট হবিগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

হবিগঞ্জে গণপিটুনিতে ডাকাত নিহত

B
BN DESK | 27 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার