Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হবিগঞ্জে গাঁজাসহ নারী-পুরুষ আটক

BN DESK
02 September 2026, 02:48 PM পড়তে ১ মিনিট
হবিগঞ্জে গাঁজাসহ নারী-পুরুষ আটক

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় ২৫ কেজি ভারতীয় গাঁজাসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।গতকাল সোমবার (২ ডিসেম্বর) দিবাগত রাতে বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল ইমদাদুল বারী খান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য দেন।

আটককৃতরা হলেন- কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার ঘাগড়া গ্রামের মৃত মতি মিয়ার ছেলে মো. মাসুদ (৩৬) ও হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার গুচ্ছগ্রামের মো. রাসেল মিয়ার স্ত্রী মিনারা খাতুন (১৮)।

এর আগে, হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধীনস্থ গুইবিল বিওপির টহল দল কর্তৃক চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ অভিযানে জেলার চুনারুঘাট উপজেলার পূর্ব ইকরতলি নামক স্থান থেকে সিএনজি চালিত অটোরিকশা থেকে ওই পরিমাণ গাঁজাসহ দুইজনকে আটক করা হয়।

মামলা দায়ের করে আটককৃতদেরকে সিএনজিসহ চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

হবিগঞ্জে গাঁজাসহ নারী-পুরুষ আটক

B
BN DESK | 03 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার