Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হবিগঞ্জে গ্যাস সাবস্টেশন লাইনে বিস্ফোরণ, নিহত ৪

BN DESK
02 September 2026, 02:37 PM পড়তে ১ মিনিট
হবিগঞ্জে গ্যাস সাবস্টেশন লাইনে বিস্ফোরণ, নিহত ৪

মফস্বল ডেস্ক:  হবিগঞ্জের বাহুবলে আকিজ গ্রুপের গ্যাস সাবস্টেশন লাইনে বিস্ফোরণে প্রকৌশলীসহ ৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল থানার ওসি জাহেদুল ইসলাম। নিহতদের মধ্যে দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাদের নাম মিজান গাজী ও মাহফুজ। জানা যায়, দুজনই কারখানাটিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। তাদের বাড়ি চাঁদপুরে।

এ বিষয়ে বাহুবল থানার ওসি জাহেদুল ইসলাম বলেন, ‘সকাল ৯টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজনের প্রাণহানি ঘটে। গুরুতর আহত অবস্থায় ৪ জনকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেলে পাঠানো হয়। শুনেছি, ওসমানী মেডিকেলে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়েছে।’

 

এলাকা: হবিগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

হবিগঞ্জে গ্যাস সাবস্টেশন লাইনে বিস্ফোরণ, নিহত ৪

B
BN DESK | 31 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার