Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হবিগঞ্জে ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামি জাকির আটক

BN DESK
02 September 2026, 02:37 PM পড়তে ১ মিনিট
হবিগঞ্জে ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামি জাকির আটক

নিউজ ডেস্ক:  হবিগঞ্জ শহরের কলাপাতা রেস্টুরেন্টের সামনে থেকে নিষিদ্ধ ছাত্রলীগের হবিগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জাকির হোসেনকে (৩০) ধরে পুলিশে দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। 

বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাকিবের নেতৃত্বে ৭-৮ জনের একটি দল তাকে আটক করে। পরে তাকে হবিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়।

জাকির হোসেন বানিয়াচং উপজেলার পৈলারকান্দি গ্রামের মৃত মকসুদ আলীর ছেলে ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক। জাকির বৈষম্যবিরোধী আন্দোলনে আহত মোশাহিদ মিয়ার করা মামলার ২৪ নম্বর আসামি। 

হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জাকির হোসেন হবিগঞ্জ সদর থানায় দায়ের করা ৮ নম্বর মামলার এজাহারের ২৪ নম্বর আসামি। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

হবিগঞ্জে ছাত্র আন্দোলনে হামলা মামলার আসামি জাকির আটক

B
BN DESK | 16 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার