Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হবিগঞ্জে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

BN DESK
10 October 2025, 06:43 AM পড়তে ১ মিনিট
হবিগঞ্জে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

নিউজ ডেস্ক:   হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার রাইয়াপুর গ্রামে গাছ থেকে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অলি চৌধুরী (৪৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। 


শনিবার (১৪ জুন) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত অলি চৌধুরী উপজেলার রাইয়াপুর গ্রামের রঙ্গু চৌধুরীর ছেলে। 

শনিবার বিকেলে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. দুলাল মিয়া। 

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, জাম পাড়তে গ্রামের মসজিদের গাছে ওঠেন অলি চৌধুরী। কিছুক্ষণ পর অসাবধানতাবশত বিদ্যুতের তারের সঙ্গে জড়িয়ে যান তিনি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে নিচে পড়ে মারা যান অলি। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল শেষে তার লাশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠায়। 

এলাকা: হবিগঞ্জ নবীগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

হবিগঞ্জে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

B
BN DESK | 14 June 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার