Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হবিগঞ্জে ট্রাক চাপায় পুলিশ সদস্য নিহত

BN DESK
02 September 2026, 03:12 PM পড়তে ১ মিনিট
হবিগঞ্জে ট্রাক চাপায় পুলিশ সদস্য নিহত

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ডিউটিরত অবস্থায় ট্রাক চাপায় শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের কনস্টেবল রবিউল হক (২৫) নিহত হয়েছে।

বুধবার সকালে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনাটি ঘটে।

পুলিশ জানায়, ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ বিরামচর এলাকায় প্রতিদিনের ন্যায় হাইওয়ে থানার সামনে চেকপোস্ট বসানো হয়। ভোর সাড়ে ৫টার দিকে ঢাকাগামী একটি ট্রাক চেকপোস্ট অমান্য করে সড়কে দাঁড়িয়ে থাকা পুলিশ কনস্টেবল রবিউল হককে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহত রবিউল হক চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আলমপুর গ্রামের ছায়দুল হকের ছেলে।

এ সময় ট্রাক চালক চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চাকপাড়া গ্রামের মাজেদ মিয়ার ছেলে কামাল (৫২) একই এলাকার নুরুল ইসলামের ছেলে রমজান (১৮) ও মো. মনিরুল ইসলামকে (২৬) আটক করা হয়।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

হবিগঞ্জে ট্রাক চাপায় পুলিশ সদস্য নিহত

B
BN DESK | 26 June 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার