Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০

BN DESK
02 September 2026, 01:59 PM পড়তে ১ মিনিট
হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০

হবিগঞ্জের বাহুবলে মাতব্বরদের ওপর হামলার জেরে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয়েছে অন্তত ৩০টি ঘর। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আজ রোববার (৬ এপ্রিল) সকালে ওই উপজেলা স্নানঘাট গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শনিবার বিকেলে স্নানঘাট গ্রামের জবেদ আলী নামে এক ব্যক্তিকে মারধোর করে স্থানীয় আওয়ামী লীগ নেতা মোশাহিদ ও কৃষক লীগ নেতা ফয়জুর রহমান। স্থানীয় মরুব্বিরা বিষয়টি সালিশের মাধ্যমে নিষ্পত্তির উদ্যোগ নেন।

কিন্তু মোশাহিদ আলীর নেতৃত্বে একদল লোক সালিশের মুরুব্বিদের ওপর অতর্কিত হামলা চালায়। এর জের ধরে রোববার সকালে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষ জড়িয়ে পড়ে।

বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ গিয়ে সংঘর্ষ নিয়ন্ত্রনে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এলাকা: হবিগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

হবিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ৫০

B
BN DESK | 06 April 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার