Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হবিগঞ্জে নিখোঁজের ১০ দিন পর মিলল ফারুকের গলিত লাশ

BN DESK
10 October 2025, 03:14 AM পড়তে ১ মিনিট
হবিগঞ্জে নিখোঁজের ১০ দিন পর মিলল ফারুকের গলিত লাশ

নিউজ ডেস্ক:  হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মনতলা অপরুপা স্কুলের পশ্চিম পাশের জঙ্গল থেকে নিখোঁজের ১০ দিন পর ফারুক মিয়া (৪৯) নামের এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (২৩ মে) দুপুরে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে এলাকাবাসী পচা-দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে মরদেহের সন্ধান পেয়ে থানায় খবর দেন। এদিকে, লাশ পাওয়ার খবরে ফারুকের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে পরনে থাকা কাপড় দেখে মরদেহটি ফারুকের বলে শনাক্ত করেন।

নিহতের ছেলে আতিকুল ইসলাম বলেন, ‘‘গত ১৩ মে বিকেলে বাজার করতে গিয়ে বাবা নিখোঁজ হন। সেদিন রুবেল নামের এক ব্যক্তি বাবার নম্বরে কল দিয়ে তাকে ডেকে নিয়ে যায়। এরপর থেকে তার খোঁজ পাচ্ছিলাম না। বন্ধ ছিল তার মোবাইল নম্বর।’’

নিখোঁজের ঘটনায় জিডি করেছিলেন কিনা? জানতে চাইলে তিনি বলেন, ‘‘মাধবপুর থানায় মৌখিকভাবে জানানো হয়েছিল। তবে, জিডি করা হয়নি।’’

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

এলাকা: হবিগঞ্জ মাধবপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

হবিগঞ্জে নিখোঁজের ১০ দিন পর মিলল ফারুকের গলিত লাশ

B
BN DESK | 23 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার