Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হবিগঞ্জে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

BN DESK
06 September 2026, 02:21 PM পড়তে ১ মিনিট

হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে মীর মো. আব্দুল মোমিন নামে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

আজ রবিবার (৩০ আগস্ট) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোমিন হবিগঞ্জ শহরের শ্যামলী এলাকার বাসিন্দা এবং মৃত মীর বারেকের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে স্কুলের পুকুরে গোসল করতে নামে মোমিন। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোমিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার সহপাঠীসহ বিদ্যালয়ের অন্য শিক্ষার্থীরা হাসপাতালে ভিড় করে। সেখানে শেষবারের মতো সহপাঠীকে দেখতে আসে তারা।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক।

উল্লেখ্য, এর আগেও একই পুকুরে পানিতে ডুবে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছিল।

এলাকা: হবিগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

হবিগঞ্জে পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

B
BN DESK | 30 August 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার