Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হবিগঞ্জে পুলিশের ওপর হামলায় ঘটনায় গ্রেপ্তার ২

BN DESK
02 September 2026, 02:32 PM পড়তে ১ মিনিট
হবিগঞ্জে পুলিশের ওপর হামলায় ঘটনায় গ্রেপ্তার ২

হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার শ্রীকুটা এলাকায় দায়িত্ব পালনকালে পুলিশের ওপর হামলার ঘটনায় দুইজন গ্রেপ্তার হয়েছেন। গতকাল বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- জেলার চুনারুঘাট উপজেলার মধ্য নরপতি গ্রামের মো. আক্কাস মিয়া (২৮) ও উত্তর নরপতি গ্রামের জুনাইদ আহম্মদ (২৪)।

বুধবার রাতে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. নুর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিকেলে দুই আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ ঘটনায় থানার এসআই মো. আল মামুন বাদী হয়ে মামলা করেছেন। এ মামলার বাকী আসামিদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, উপজেলার শ্রীকুটা এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের লোকজন বৈদ্যুতিক তারের লাইন রক্ষণাবেক্ষণ করার জন্য গাছ কাটা নিয়ে স্থানীয় লোকজনদের সাথে বিদ্যুৎ কর্মকর্তা ও কর্মচারীদের কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। একপর্যায়ে উত্তেজিত জনতা রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। 

এ সংবাদ পেয়ে সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে আসামিরা পুলিশ ও বিদ্যুৎ বিভাগের লোকজনের ওপর হামলা চালায়। এ হামলায় এসআই মো. আল মামুনসহ অন্যান্যরা আহত হন। পরে হামলায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

হবিগঞ্জে পুলিশের ওপর হামলায় ঘটনায় গ্রেপ্তার ২

B
BN DESK | 30 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার