Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হবিগঞ্জে বিদেশ যাওয়ার টাকা না দেয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ

BN DESK
02 September 2026, 02:32 PM পড়তে ১ মিনিট

হবিগঞ্জের মাধবপুরে তাহমিনা বেগম (২৩) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, বিদেশ যাওয়ার জন্য যৌতুকের টাকা না দেয়ায় স্বামী ও তার স্বজনরা তাকে পিটিয়ে হত্যা করে পরবর্তীতে আত্মহত্যার নাটক সাজিয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) সকালে উপজেলার বাঘাসুরা গ্রামে নিজ বাড়ি থেকে পুলিশ ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে।

নিহত তাহমিনা বেগম মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের রামেশ্বরপুর গ্রামের ওসমান মিয়ার মেয়ে। প্রায় সাত বছর আগে বাঘাসুরা গ্রামের আইয়ুব আলীর ছেলে তাহির মিয়ার সঙ্গে তার বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের তিনটি সন্তান রয়েছে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, তাহির মিয়া দীর্ঘদিন ধরে বিদেশ যাওয়ার জন্য শ্বশুরবাড়ি থেকে টাকা এনে দেয়ার জন্য স্ত্রী তাহমিনার ওপর চাপ সৃষ্টি করে আসছিলেন। দাবি অনুযায়ী টাকা দিতে না পারায় তাকে প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। এর আগে গত তিন মাস আগে পারিবারিক বিরোধের জেরে তাহমিনাকে ছুরিকাঘাত করে আহত করা হয়েছিল। সে সময় নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়ে তিনি সুস্থ হয়ে বাড়ি ফেরেন। 

নিহতের ভাই আলমগীর মিয়া অভিযোগ করে জানান, বৃহস্পতিবার রাতে তাহমিনার শ্বশুরবাড়ি থেকে ফোন করে তাদের সেখানে যাওয়ার জন্য বলা হয়। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে বোনকে মৃত অবস্থায় দেখতে পান। তার দাবি, বিদেশ যাওয়ার টাকা না পাওয়ার আক্রোশ থেকেই তাহমিনাকে হত্যা করে ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করা হচ্ছে। 

এদিকে ঘটনার পর থেকে স্বামী তাহির মিয়া ও তার পরিবারের লোকজন বাড়ি ছেড়ে আত্মগোপন করেছেন।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

এলাকা: হবিগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

হবিগঞ্জে বিদেশ যাওয়ার টাকা না দেয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ

B
BN DESK | 07 August 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার