Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

BN DESK
02 September 2026, 02:12 PM পড়তে ১ মিনিট
হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক:    হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার লালচান গ্রামে বিদ্যুতায়িত হয়ে মো. পলাশ মিয়া (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (৯ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে। পলাশ ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে।


স্থানীয় সূত্রে জানা গেছে, পলাশ সকালে মোটর দিয়ে পানি দিচ্ছিলেন। হঠাৎ বিদ্যুতের একটি খোলা তারের সংস্পর্শে বিদ্যুতায়িত হন তিনি। স্থানীয়রা আহতাবস্থায় তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে পৌঁছানোর আগেই পলাশের মৃত্যু হয়।

চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আলম বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

B
BN DESK | 09 March 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার