Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হবিগঞ্জে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ৩

BN DESK
02 September 2026, 02:28 PM পড়তে ১ মিনিট
হবিগঞ্জের নবীগঞ্জে যাত্রীবাহী বাস ও সবজিবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত এবং দুজন গুরুতর আহত হয়েছেন।
 
আজ সোমবার (১০ আগস্ট) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার পানিউমদা বড়চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঢাকা-সিলেট মহাসড়কে প্রায় ১ ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেটগামী লাকী পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সবজিবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আউশকান্দি বাজারের কাঁচামাল ব্যবসায়ী মুর্শেদ আলম (৩৫) নিহত হন। 
 
গুরুতর আহত অবস্থায় আরও ৪ জনকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ইনাতগঞ্জ এলাকার ময়না মিয়া (৪২) এবং ইনাতগঞ্জ দক্ষিণগ্রামের বাসিন্দা কাশেম মিয়া (৫০) মারা যান। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ায় ৩ জনে। আরও দুজন চিকিৎসাধীন রয়েছেন।
 
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ক্ষতিগ্রস্ত বাস ও পিকআপ ভ্যান জব্দ করেছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।
এলাকা: হবিগঞ্জ নবীগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

হবিগঞ্জে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষে নিহত ৩

B
BN DESK | 10 August 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার