Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হবিগঞ্জে শয়নকক্ষে বেকার শ্রমিকের ঝুলন্ত মরদেহ

BN DESK
02 September 2026, 01:50 PM পড়তে ১ মিনিট

হবিগঞ্জের লাখাইয়ে নিজ শয়নকক্ষ থেকে রুবেল মিয়া নামের এক বেকার শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মে দিবসের দুপুরে উপজেলার চিকনপুর গ্রামে এই ঘটনা ঘটে। মৃত রুবেল ওই গ্রামের মৃত টেনু মিয়ার ছেলে এবং দুই সন্তানের জনক। 

স্থানীয় বাসিন্দারা আজ শুক্রবার ( ১ মে)  তাকে ঘরের তীরের সঙ্গে দড়ি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল আগে শ্রমিকের কাজ করলেও দীর্ঘদিন ধরে বেকার ছিলেন। মাদক সেবন ও বেকারত্ব নিয়ে স্ত্রীর সঙ্গে তার দীর্ঘদিনের বিরোধ চলছিল। এই দাম্পত্য কলহের জেরে প্রায় দুই বছর আগে তার স্ত্রী সন্তানদের নিয়ে পাশের রুহিতনশি গ্রামে বাবার বাড়িতে চলে যান। এরপর থেকেই তিনি একা ও অনেকটা ভবঘুরের মতো জীবনযাপন করছিলেন বলে স্থানীয়রা জানান। বিকেল ৩টা পর্যন্ত রুবেলের স্ত্রী ও সন্তান ঘটনাস্থলে পৌঁছাননি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লাখাই থানার ওসি (তদন্ত) কৃষ্ণ মিত্র জানান, প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতভাবে জানা যাবে বলে মন্তব্য করেন তিনি।

এলাকা: হবিগঞ্জ লাখাই
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

হবিগঞ্জে শয়নকক্ষে বেকার শ্রমিকের ঝুলন্ত মরদেহ

B
BN DESK | 01 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার