Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

BN DESK
02 September 2026, 02:30 PM পড়তে ১ মিনিট
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

হবিগঞ্জের মাধবপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ও বিকেলে এসব দুর্ঘটনা ঘটে।

দুপুরে উপজেলার হরিণখোলা মনতলা সড়কে সিএনজি যাত্রী আ. মান্নান আবু মিয়ার (৭০) বুকে বাঁশ ঢুকে তার করুণ মৃত্যু হয়েছে।তিনি হরিণখোলা গ্রামের মনতাজ মিয়ার ছেলে।

এছাড়া মাধবপুরে মাইক্রোবাসের ধাক্কায় আরফান মিয়া (২৪) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এতে আরও দুই আরোহী গুরুতর আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকেলে ঢাকা-সিলেট পুরাতন মহাসড়কের সুরমা চা বাগান আমতলিতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরফান উপজেলার বহরা ইউনিয়নের ভাবানীপুর গ্রামের রহিম বাদশার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোটরসাইকেল আরোহী আরফান মিয়াসহ তিন বন্ধু মোটরসাইকেল নিয়ে সাতছড়ি বনে ঘুরতে যান। বিকেলে ফেরার পথে সুরমা চা বাগান আমতলি এলাকায় পৌঁছালে চুনারুঘাট অভিমুখী একটি মাইক্রোবাস মোটরসাইকেলে ধাক্কা দিলে আরফান মিয়া ঘটনাস্থলেই মারা যান। সঙ্গে থাকা দুই আরোহী গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠান।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল-মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে লাশ হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এলাকা: হবিগঞ্জ মাধবপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

B
BN DESK | 17 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার