Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো শিশুর

BN DESK
02 September 2026, 02:35 PM পড়তে ১ মিনিট
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো শিশুর

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় ইয়াহিয়া মিয়া (৯) নামে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলার নছরতপুর এলাকায় হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ বাইপাস সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াহিয়া জেলার শায়েস্তাগঞ্জ উপজেলার নছরতপুর গ্রামের হেলাল মিয়ার ছেলে ও নছরতপুর হাফিজিয়া মাদরাসার ছাত্র। 

শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কান্ত নাথ বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, ইয়াহিয়া বৃহস্পতিবার দুপুরে মাদরাসা থেকে বের হয়ে বাইপাস সড়ক ধরে বাড়ি ফিরছিল। পথে হবিগঞ্জ থেকে সিলেটগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। পরে শিশুটিকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

 

ওসি বলেন, “দুর্ঘটনার পর মাইক্রোবাসচালক গাড়ি নিয়ে পালিয়েছে। নিহত মাদরাসাছাত্রের পরিবার ময়নাতদন্ত ছাড়া তার মরদেহটি দাফন করার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) বরাবর আবেদন করেছেন।”

এলাকা: হবিগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো শিশুর

B
BN DESK | 16 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার