Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হবিগঞ্জে হাওরে বজ্রপাতে কৃষকের মৃত্যু, ৩ জন আহত

BN DESK
03 September 2026, 03:50 PM পড়তে ১ মিনিট

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার শৌলাগড় হাওরে বজ্রাঘাতে ফরাস মিয়া (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।

আজ বুধবার (১ এপ্রিল) বেলা ১২টার দিকে উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের ছোট ভাকৈর গ্রামের পার্শ্ববর্তী শৌলাগড় হাওরে এ ঘটনা ঘটে। 

নিহত ফরাস মিয়া ছোট ভাকৈর গ্রামের মৃত আব্দুল মতলিবের ছেলে। আহতরা হলেন- একই গ্রামের সামছুল ইসলাম (২২), জায়েদ মিয়া (২৬) ও হাফিজুর রহমান (৫৫)।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরে ফরাস মিয়া নিজের ধানক্ষেত দেখতে হাওরে যান। একই সময় সামছুল ইসলাম, জায়েদ মিয়া ও হাফিজুর রহমান কৃষিকাজের উদ্দেশ্যে হাওরে ছিলেন। হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তারা একটি ছনের ঘরে আশ্রয় নেন। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘরের ভেতরে থাকা চারজনই আহত হন। 

এতে ঘটনাস্থলেই ফরাস মিয়ার মৃত্যু হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সামছুল ও জায়েদ মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাদের সিলেট জেনারেল হাসপাতালে পাঠান।

এলাকা: হবিগঞ্জ নবীগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

হবিগঞ্জে হাওরে বজ্রপাতে কৃষকের মৃত্যু, ৩ জন আহত

B
BN DESK | 01 April 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার