Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হবিগঞ্জে ১০০ কেজি গাঁজাসহ ৭ মাদক কারবারি গ্রেপ্তার

BN DESK
02 September 2026, 02:43 PM পড়তে ১ মিনিট
হবিগঞ্জে ১০০ কেজি গাঁজাসহ ৭ মাদক কারবারি গ্রেপ্তার

হবিগঞ্জ জেলার মাধবপুরে র‌্যাব-৯ এর অভিযানে ১০০ কেজি গাঁজাসহ ৭ জন গ্রেফতার হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) ভোরে মাধবপুর উপজেলার চোঙ্গারবাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। রাতে র‌্যাব সিলেট ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, বাগেরহাট জেলার খুন্তাকাটা উপজেলার লোকমান মিয়া (৩৪), শরণখোলা উপজেলার কাইয়ুম শেখ (২২) ও মোড়লগঞ্জ উপজেলার ফিরোজ মিয়া (১৯), হবিগঞ্জের মাধবপুর উপজেলার মোর্শেদ মিয়া (২৮), কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার সুশীল দাস (৪০), পটুয়াখালীর দুমকি উপজেলার উজ্জল হোসেন (২৬) ও ভোলা জেলার বোরহান উদ্দিন থানার ইমরান হোসেন (১৯)।

 

আজ শুক্রবার (২০ ডিসেম্বর) সকালে র‌্যাব-৯ সিলেটের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, র‌্যাবের আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে চেঙ্গারবাড়ি এলাকায় অবস্থান নেয়। সেখানে পলিথিনের ১০টি বস্তায় মোড়ানো ১০০ কেজি গাঁজাসহ এ সাতজনকে গ্রেপ্তার করেন। পরে এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাদের মাধবপুর থানায় সোপর্দ করা হয়।

এলাকা: হবিগঞ্জ মাধবপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

হবিগঞ্জে ১০০ কেজি গাঁজাসহ ৭ মাদক কারবারি গ্রেপ্তার

B
BN DESK | 20 December 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার