Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হবিগঞ্জে ১২০ কেজি গাঁজাসহ পিকআপভ্যান জব্দ, আটক ১

BN DESK
02 September 2026, 01:59 PM পড়তে ১ মিনিট

হবিগঞ্জের মাধবপুরে পুলিশের বিশেষ অভিযান চালিয়ে ১২০ কেজি গাঁজাসহ একটি পিকআপভ্যান জব্দ করা হয়েছে। এ সময় মাদক পরিবহনের অভিযোগে রিপন দাশ (৩২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। আটককৃত রিপন দাশ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বাসিন্দা।

গতকাল রোববার (৩১ মে) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর ডাকবাংলা এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে একটি পিকআপভ্যানে তল্লাশি চালিয়ে পানির ফিল্টারের ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার পূর্বাঞ্চলের সৈয়দ মিয়ার বাড়ি এলাকা থেকে গাঁজার চালানটি পিকআপভ্যানে তোলা হয়েছিল। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদকসহ গাড়িটি জব্দ করা হয়।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়েছে। মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপভ্যানটি জব্দ করা হয়েছে। এ সময় রানা দাশ নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

এলাকা: হবিগঞ্জ মাধবপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

হবিগঞ্জে ১২০ কেজি গাঁজাসহ পিকআপভ্যান জব্দ, আটক ১

B
BN DESK | 01 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার