Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হবিগঞ্জে ১৬০ মুরগি লুটের অভিযোগে ছাত্রদল নেতাকে বহিষ্কার

BN DESK
02 September 2026, 01:30 PM পড়তে ১ মিনিট

মুরগিবাহী গাড়ি থেকে ১৬০টি মুরগি ছিনতাইয়ের অভিযোগ ওঠার পর হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার এক ছাত্রদল নেতাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

গতকাল রোববার (১৫ মার্চ) রাতে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওই নেতাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করে জেলা ছাত্রদল।

অভিযুক্ত শাকিল মিয়া স্থানীয় গাজীপুর হাইস্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি বলে জানা গেছে।

থানায় অভিযোগ সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১২ মার্চ) রাত ১০টার দিকে চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের উছমানপুর এলাকায় প্রাণ-আরএফএল গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান হবিগঞ্জ এগ্রো লিমিটেড-এর মুরগিবাহী একটি গাড়ি আটকে ছিনতাইয়ের ঘটনা ঘটে।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, স্থানীয় গাজীপুর হাইস্কুল অ্যান্ড কলেজ ছাত্রদলের সভাপতি শাকিল মিয়ার নেতৃত্বে ১৫ থেকে ২০ জন যুবক গাড়ির গতিরোধ করে জোরপূর্বক প্রায় ১৬০টি মুরগি ছিনিয়ে নেয়। এ সময় গাড়ির চালক ও তার সহযোগীর কাছ থেকে দুটি মানিব্যাগ ও একটি মুঠোফোনও ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে। খবর পেয়ে প্রতিষ্ঠানের সুপারভাইজার আশফাক ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা তার মোটরসাইকেলের চাবিও নিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে স্থানীয় কয়েকজনের মধ্যস্থতায় মোটরসাইকেলের চাবি ও একটি মোবাইল ফোন ফেরত দেওয়া হয়।

হবিগঞ্জ এগ্রো লিমিটেড-এর ম্যানেজার মাসুদ আহমেদ বলেন, প্রতিদিনের মতো ওই রাতে প্রতিষ্ঠানের মুরগিবাহী গাড়িটি বের হওয়ার পর ৩ নম্বর গেটের সামনে পৌঁছালে একদল যুবক গাড়িটি আটকে দেয়। পরে তারা জোরপূর্বক গাড়ি থেকে প্রায় ১৬০টি মুরগি নামিয়ে নিয়ে যায়।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত শাকিল মিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন বলেন, দলীয় শৃঙ্খলাপরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। তাই তাকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

এ বিষয়ে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে তদন্ত করা চ্ছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

হবিগঞ্জে ১৬০ মুরগি লুটের অভিযোগে ছাত্রদল নেতাকে বহিষ্কার

B
BN DESK | 16 March 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার