Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হবিগঞ্জে ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য আটক

BN DESK
06 September 2026, 08:13 PM পড়তে ১ মিনিট
হবিগঞ্জে ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য আটক

ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার সাহেব বাড়ি এলাকায় অভিযান চালিয়ে কাভার্ডভ্যান ভর্তি ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি ও বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী জব্দ করেছে বিজিবি। শুক্রবার ঢাকা সিলেট মহাসড়কের সাহেববাড়ী বাসস্ট্যান্ড এলাকা থেকে একটি কাভার্ড ভ্যান ভর্তি এসব পণ্য আটক করে বিজিবি। 

আজ শনিবার (১৬ নভেম্বর) সকালে হবিগঞ্জ ব্যাটেলিয়ন (৫৫ বিজিবি) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা সিলেট মহাসড়কের সাহেব বাড়ি বাসস্ট্যান্ড এলাকায় ব্যারিকেড দেওয়া হয়। এ সময় ভারতীয় চোরাই পণ্য ভর্তি একটি কার্ভাড ভ্যান আটক করা হয়। পরে কার্ভাড ভ্যানটি তল্লাশি করে ৩ কোটি টাকার শাড়ীসহ বিভিন্ন কসমেটিকস পণ্য আটক করা হয়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এলাকা: হবিগঞ্জ মাধবপুর
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

হবিগঞ্জে ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় পণ্য আটক

B
BN DESK | 16 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার