Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হাইকোর্টে জামিনের পর সাবেক এমপি সেঁজুতি গ্রেপ্তার

BN DESK
02 September 2026, 03:51 AM পড়তে ১ মিনিট

উচ্চ আদালত থেকে তিন মামলায় জামিন পাওয়ার পর সাতক্ষীরা সদর থানার একটি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য লায়লা পারভীন সেঁজুতিকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ রোববার (১৪ জুন) সাতক্ষীরার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিলাস মণ্ডলের আদালত মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।

আদালত সূত্র জানায়, ২০২০ সালে সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর গ্রামের অহেদ আলী হত্যা মামলায় তাকে গ্রেপ্তার (শোন অ্যারেস্ট) দেখানো হয়। পরে আসামিপক্ষ জামিন আবেদন করলে শুনানি শেষে আদালত তা নামঞ্জুর করে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সেঁজুতির আইনজীবী অ্যাডভোকেট আল মাহামুদ বলেন, অন্যান্য মামলায় দীর্ঘদিন কারাবন্দি থাকার পর কারামুক্ত হওয়ার আগেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে নতুন মামলায় গ্রেপ্তার করা হয়েছে। মামলার এজাহারেও তার নাম ছিল না বলে দাবি করেন তিনি।

মামলার নথি অনুযায়ী, ২০২০ সালের ২৬ মার্চ রাতে একদল ব্যক্তি ধুলিহর এলাকায় পারুল বেগমের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় তার স্বামী অহেদ আলীকে অপহরণ করে নিয়ে গিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ করা হয়েছে। পরদিন তার মরদেহ উদ্ধার করা হয়।

সম্প্রতি পারুল বেগম আদালতে নালিশি মামলা দায়ের করলে আদালত সেটিকে এজাহার হিসেবে গ্রহণ করে সাতক্ষীরা সদর থানাকে এফআইআর নথিভুক্ত করার নির্দেশ দেন। মামলায় লায়লা পারভীন সেঁজুতিসহ ৪৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।

এলাকা: সাতক্ষীরা
পরবর্তী খবর লোড হচ্ছে...
খুলনা

হাইকোর্টে জামিনের পর সাবেক এমপি সেঁজুতি গ্রেপ্তার

B
BN DESK | 15 June 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার