Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হাওরাঞ্চলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করছে সরকার: ববি হাজ্জাজ

BN DESK
06 September 2026, 05:17 AM পড়তে ১ মিনিট

প্রাথ‌মিক ও গণ‌শিক্ষা প্রতিমন্ত্রী ব‌বি হাজ্জাজ বলেছেন, হাওরাঞ্চলসহ দুর্গম এলাকার প্রাথ‌মিক শিক্ষার মানোন্নয়নে কাজ করছে সরকার। বিশেষ করে সুনামগঞ্জসহ হাওরাঞ্চ‌লের প্রাথ‌মিক বিদ্যালয়গু‌লোতে কী ধরনের সমস্যা আছে সেসব নিয়ে আমরা এসব এলাকার শিক্ষা কর্মকর্তাসহ বি‌ভিন্ন শ্রেণিপেশার মানুষের মতামত নি‌চ্ছি। মতামতগু‌লো নিয়ে এসব এলাকার শিক্ষার মানোন্নয়নে কাজ করছে সরকার।

সোমবার (২৭ জুলাই) দুপুর ১২টায় সুনামগঞ্জ পি‌টিআইয়ে প্রাথ‌মিক শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকদের সঙ্গে এক মত‌বি‌নিময় শেষে সাংবা‌দিকদের উদ্দেশে তিনি এসব কথা ব‌লেন। এ সময় ফি‌ডিং কর্মসূ‌চির অ‌নিয়ম প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী ব‌লেন, ফি‌ডিং কর্মসূ‌চি‌তে য‌দি কোনো ধরনের অ‌নিয়ম পাওয়া যায় তবে শিক্ষা কর্মকর্তাসহ সং‌শ্লিষ্ট সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হ‌বে।

প্রাথ‌মিক ও গণ‌শিক্ষা প্রতিমন্ত্রী বলেন, ফি‌ডিং কর্মসূ‌চির আওতায় যে ৫ ধরনের খাবার রয়েছে তা বিতরণে কোনো অ‌নিয়ম হলে কঠোর ব্যবস্থা নেওয়া হ‌বে।

এলাকা: সুনামগঞ্জ
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

হাওরাঞ্চলে প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করছে সরকার: ববি হাজ্জাজ

B
BN DESK | 27 July 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার