Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

"হাওরের নিয়ে সরকারের একটা মাস্টারপ্ল্যান আছে"

BN DESK
02 September 2026, 02:56 PM পড়তে ১ মিনিট
"হাওরের নিয়ে সরকারের একটা মাস্টারপ্ল্যান আছে"

হাওরের নিয়ে সরকারের একটা মাস্টারপ্ল্যান আছে বলে জানিয়েছেন পরিবেশ,বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা টাঙ্গুয়ার হাওর ও মাটিয়ান হাওর পরিদর্শনে গিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমরা দেখতে এসেছি হাওরে যেসব বাঁধ ভেঙে ফসলের যে ক্ষতি হয় এবং যে বাঁধগুলো ভেঙে ক্ষতি হয়, সে অনুযায়ী কোথায় শক্ত করে বাঁধ দিতে হবে এবং বাঁধ তৈরির ব্যবস্থা করতে হবে সেগুলো দেখব।

উপদেষ্টা আরও বলেন, বোরো ফসল অকাল বন্যার হাত থেকে রক্ষা করতে বাঁধের কাজে সকল অনিয়ম দূর করে যথা সময়ে কাজ শুরু ও শেষ করতে হবে। এ ছাড়া হাওরে নিয়ন্ত্রিত পর্যটন ব্যবসা গড়ে তোলার মাধ্যমে সকলকে পরিবেশ বিষয়ে সচেতন রাখারও আহ্বান জানান তিনি।

তিনি বলেন, টাঙ্গুয়ার হাওরে অনেক পর্যটকনবাহী নৌকা আসে। নৌকার এত শব্দ, এত প্লাস্টিক, পলিথিন এগুলোর নিয়ন্ত্রণ কীভাবে করা যায় সেটি দেখতে এসেছি। টাঙ্গুয়ার হাওরে ট্যুরিজম চলবে তবে তা নিয়ন্ত্রণে আনতে হবে। কত জন আসবে, কীভাবে আসবে প্লাস্টিক আনবে কি না এই বিষয়গুলো নিয়মের ভেতরে আনা হবে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

"হাওরের নিয়ে সরকারের একটা মাস্টারপ্ল্যান আছে"

B
BN DESK | 26 November 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার