Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হাওরে ধান কাটতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

BN DESK
04 September 2026, 04:45 PM পড়তে ১ মিনিট
নেত্রকোনার খালিয়াজুরীতে ডুবে যাওয়া ফসল কাটতে গিয়ে  গৃহবধূ এক মারা গেছেন।
 
গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এর আগে গত বুধবার বিকেলে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের কল্যাণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
 
নিহত গৃহবধূ খোকন বেগম ওই গ্রামের মো. জামাল মিয়ার স্ত্রী। 
 
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, হাওরের পানি বাড়তে থাকায় জামাল মিয়া তার ১২০ শতাংশ জমির ধান নিয়ে দুশ্চিন্তায় ছিলেন। শ্রমিক সংকটের কারণে কোনো শ্রমিক না পাওয়ায় তিনি নিজেই দুই ছেলেকে নিয়ে গত দুই দিন ধরে ধান কাটার কাজ করছিলেন। স্বামীর এই চরম বিপদে সহযোগিতা করতে স্ত্রী খোকন বেগমও মাঠে নামেন। কিন্তু বুধবার বিকেলে টানা বৃষ্টি ও প্রবল বাতাসের মধ্যে কাজ করার সময় প্রচণ্ড ঠান্ডায় তিনি শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন এবং এক পর্যায়ে জমির পাশেই ঢলে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
 
স্বামী জামাল মিয়া জানান, চোখের সামনেই ক্ষেতের ধান তলিয়ে যাচ্ছিল, কিন্তু কোনো শ্রমিক পাওয়া যাচ্ছিল না। এই অসহায়ত্বের কারণেই পরিবার নিয়ে মাঠে নামতে হয়েছিল, যা শেষ পর্যন্ত তার স্ত্রীর প্রাণ কেড়ে নিল।
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে খালিয়াজুরী উপজেলা কৃষি কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, এটি অত্যন্ত মর্মান্তিক। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং বিধিমোতাবেক পরিবারটিকে যথাযথ সরকারি আর্থিক সহায়তা প্রদান করা হবে।
 
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, এমন মৃত্যু অত্যন্ত দুঃখজনক। প্রশাসন ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে আছে এবং দ্রুত সময়ের মধ্যে তাদের আর্থিক সহায়তা প্রদান করা হবে।
এলাকা: নেত্রকোণা
পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

হাওরে ধান কাটতে গিয়ে প্রাণ গেল গৃহবধূর

B
BN DESK | 01 May 2026
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার