Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

BN DESK
07 September 2026, 04:54 AM পড়তে ১ মিনিট
হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সীমান্তে ভারত থেকে আসা হাতির পায়ে পিষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। 
সোমবার রাত ১১টার দিকে উপজেলার মহিশলাটি গ্রামে এই ঘটনা ঘটে বলে জানান হালুয়াঘাট থানার এসআই মো. আমিনুল ইসলাম। 
নিহত সাইফুল ইসলাম (৩৮) ওই গ্রামের আব্দুল হালিমের ছেলে। 
এসআই আমিনুল বলেন, রাতে একদল ভারতীয় হাতি সীমান্ত পেরিয়ে এসে স্থানীয়দের সবজির ক্ষেত নষ্ট করা শুরু করে। তখন গ্রামের লোকজন জড়ো হয়ে হাতি তাড়াতে চেষ্টা করেন। 
“তখন হাতি উল্টো তাদের তাড়া করে। এসময় সবাই হাতির আক্রমণ থেকে রক্ষা পেলেও সাইফুল ইসলাম নিজেকে রক্ষা করতে পারেনি। হাতির পায়ে পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যায়। 
পরে হাতি চলে গেলে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে। 
আমিনুল বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ মরদেহের সুরতহাল করে পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে হস্তান্তর করে। এই ঘটনা আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি। 

পরবর্তী খবর লোড হচ্ছে...
ময়মনসিংহ

হাতির পায়ে পিষ্ট হয়ে কৃষকের মৃত্যু

B
BN DESK | 05 March 2024
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার