Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হামদর্দের কাছ থেকে মানবসেবার প্রেরণা নিয়ে দেশ গঠনে এগিয়ে আসতে হবে’’: ধর্ম উপদেষ্টা

BN DESK
05 September 2026, 10:08 AM পড়তে ১ মিনিট
হামদর্দের কাছ থেকে মানবসেবার প্রেরণা নিয়ে দেশ গঠনে এগিয়ে আসতে হবে’’: ধর্ম উপদেষ্টা

অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন,  দুর্নীতি বন্ধ করা গেলে নতুন বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ করা কেউ ঠেকাতে পারবেনা। তিনি ৬ই জানুয়ারি ২০২৫, সোমবার সকালে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে অবস্থিত হামদর্দের আধুনিক কারখানায় আয়োজিত এক আলোচনা সভায় এ মন্তব্য করেন। এ সময় ধর্ম উপদেষ্টা বলেন, হামদর্দের কাছ থেকে মানবসেবার প্রেরণা নিয়ে দেশ গঠনে এগিয়ে আসতে হবে । 


সভায় সভাপতিত্ব করেন হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। স্বাগত বক্তব্য দেন হামদর্দ ফাউণ্ডেশন বাংলাদেশের পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মাহবুব আনোয়ার। উপস্থাপনা করেন পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক উৎপাদন বশির আহম্মদ, উপ-পরিচালক প্রশাসন এবং পরিচালক (অ.দা.) লিগ্যাল ও প্রটোকল মিজানুর রহমান।


ধর্ম বিষয়ক উপদেষ্টা আলোচনা সভা শেষে হামদর্দ আধুনিক কারখানার বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন এবং কারখানা প্রাঙ্গনে ভেষজ বৃক্ষ রোপণ করেন। পরে, ধর্ম বিষয়ক উপদেষ্টা মুন্সীগঞ্জের গজারিয়ায় অবস্থিত হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এবং হামদর্দ জেনারেল হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় বিশ্ববিদ্যালয় চত্বরে বৃক্ষরোপণও করেন ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন।

পরবর্তী খবর লোড হচ্ছে...
সংবাদ বিজ্ঞপ্তি

হামদর্দের কাছ থেকে মানবসেবার প্রেরণা নিয়ে দেশ গঠনে এগিয়ে আসতে হবে’’: ধর্ম উপদেষ্টা

B
BN DESK | 11 January 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার