হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের মরহুম চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ আব্দুর রউফ এর বিদেহি আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ২০ শে মার্চ ২০২৫, বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাংলামোটরস্থ হামদর্দ মিলনায়তনে অনুষ্ঠিত হয় এ স্মরণসভা। এতে প্রধান অতিথি ছিলেন অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা অধ্যাপক মাওলানা ড. আ ফ ম খালিদ হোসেন। ট্রাস্টি বোর্ডের বর্তমান চেয়ারম্যান জাতীয় অধ্যাপক, ডা. এ কে আজাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন হামদর্দ বাংলাদেশের চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া।
অন্যান্যের মধ্যে বিচারপতি মুহাম্মদ আব্দুর রউফ এর স্মৃতিচারণ করেন ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান, ওয়াক্ফ প্রশাসক মো.ফখরুল ইসলাম, ট্রাস্টি বোর্ডের সদস্য যথাক্রমে ড. মুহাম্মদ আব্দুল মজিদ, অধ্যাপক ডা. ইকবাল হাসান মাহমুদ এবং আবুল হোসেন খন্দকার।
বিচারপতি মুহাম্মদ আব্দুর রউফ এর পরিবারের পক্ষ থেকে অনুভূতি ব্যক্ত করেন মরহুমের বড় ছেলে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আরশাদুর রউফ। এ সময় ট্রাস্টি বোর্ডের সদস্যরা পরিবারের কাছে শোক স্মারক তুলে দেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন শায়খ শাহ ওয়ালী উল্লাহ। উপস্থাপনা করেন হামদর্দের পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক।
হামদর্দ ট্রাস্টি বোর্ডের মরহুম চেয়ারম্যানের বিদেহি আত্মার মাগফেরাতের জন্য দোয়া ও স্মরণসভা
BN DESK
05 September 2026, 09:46 AM
•
পড়তে ১ মিনিট
এই বিষয়ের আরও খবর
দুয়েকটি রাজনৈতিক দল নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে
ব্র্যাক ব্যাংক, বিডিডিএন জব ফেয়ারে ৪৬ প্রতিবন্ধীব্যক্তির কর্মসংস্থান
সেমিকন্ডাক্টর নিয়ে প্রথম বাংলা বইয়ের মোড়ক উন্মোচন
বিএনপি আন্দোলনের পাশাপাশি জনকল্যাণেও অঙ্গীকারবদ্ধ
ভিভো ভি৬০ প্রি-অর্ডারে সুযোগ তাহসানের সাথে সাক্ষাৎ-এর