Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হামলার প্রতিবাদে আজ সারা দেশে এনসিপির বিক্ষোভ কর্মসূচি

BN DESK
09 October 2025, 01:24 PM পড়তে ১ মিনিট
হামলার প্রতিবাদে আজ সারা দেশে এনসিপির বিক্ষোভ কর্মসূচি

অনলাইন ডেস্ক: গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) নেতাদের ওপর হামলার প্রতিবাদে আজ সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে দলটি। বৃহস্পতিবার (১৭ জুলাই) ফরিদপুরসহ সারা দেশের এনসিপির পূর্বঘোষিত পদযাত্রাও অব্যাহত থাকবে। শুধু মাদারীপুর ও শরীয়তপুরে বৃহস্পতিবারের যে কর্মসূচি ছিল সেটি স্থগিত করে পরবর্তীতে তারিখ ঘোষণা করা হবে।

বুধবার (১৬ জুলাই) রাতে খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, “সারা দেশে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এনসিপির এটি ছিল পূর্ব ঘোষিত কর্মসূচি। সেই লক্ষ্যে প্রশাসনকে জানিয়ে এবং প্রয়োজনীয় নিরাপত্তার কথা জেনেই গোপালগঞ্জ সফরে গিয়েছিলাম। কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও মুজিববাদীরা পূর্ব পরিকল্পিতভাবে এ হামলা করেছে।” হামলাকারীদের গ্রেপ্তারে তিনি সরকারকে ২৪ ঘণ্টা সময় বেধে দিয়েছেন। তিনি এই হামলার ঘটনায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকার তদন্ত দাবি করেছেন। একইসঙ্গে গোপালগঞ্জে নিহতের ঘটনারও তদন্ত চেয়েছেন।

“যতই হামলা, হত্যাচেষ্টা হোক- জুলাই পদযাত্রা থামবে না” বলেন নাহিদ ইসলাম। গতকাল বুধবার (১৬ জুলাই) এনসিপির সমাবেশকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতা কর্মীদের সংঘর্ষ হয়। এ সময় গুলিবিদ্ধ হয়ে চার জনের মৃত্যু হয়েছে।

পরবর্তী খবর লোড হচ্ছে...
রাজনীতি

হামলার প্রতিবাদে আজ সারা দেশে এনসিপির বিক্ষোভ কর্মসূচি

B
BN DESK | 17 July 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার