নিউজ ডেস্ক: সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাহফুজুর রহমানকে নগরীর শেখঘাট এলাকার বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (১ মে) ভোরে তাকে গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ওসি জিয়াউল হক জানান, দুপুরে মাহফুজুর রহমানকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় একাধিক মামলা রয়েছে।