Logo
ট্রেন্ডিং: ময়মনসিংহ মহানগর জাপার সভাপতি জাহাঙ্গীর গ্রেফতার বগুড়ার ধুনটে নানাবাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু হোন্ডা-গুণ্ডার রাজনীতি আর চলবে না: হাসনাত আব্দুল্লাহ কক্সবাজারে ইয়াবা ও নগদ টাকাসহ দুই নারী আটক

হাসপাতালে ভর্তি করা হয়েছে সাবেক মন্ত্রী ইমরানকে

BN DESK
02 September 2026, 12:49 PM পড়তে ১ মিনিট
হাসপাতালে ভর্তি করা হয়েছে সাবেক মন্ত্রী ইমরানকে

নিউজ ডেস্ক:   প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ইমরান আহমদকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের তৃতীয় তলার একটি কেবিনে চিকিৎসা নিচ্ছেন। 

বুধবার (১৪ মে) দুপুরে ওসমানী হাসপাতাল পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি জানান, মঙ্গলবার (১৩ মে) সকাল ১০টার দিকে কঠোর নিরাপত্তায় তাকে (ইমরান আহমদ) সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে হাসপাতালে আনা হয়।

একটি সূত্র জানিয়েছে, সাবেক মন্ত্রী ইমরান আহমদের শারীরিক অবস্থা অনেকটা ভালো। হাসপাতালের কেবিনে নেওয়ার পর তার সঙ্গে কয়েকজন দেখা করেছেন এবং তিনি তাদের সঙ্গে কথাও বলেছেন। 

এ বিষয়ে জানতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ও উপ-পরিচালকের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তারা ফোন রিসিভ করেননি।

ওসমানী হাসপাতাল পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক আলাউদ্দিন বলেন, ‍“সাবেক মন্ত্রী ইমরান আহমদ বর্তমানে হাসপাতালের তৃতীয় তলার একটি কেবিনে আছেন। তাকে পুলিশি নিরাপত্তায় চিকিৎসা দেওয়া হচ্ছে।”  

গত বছরের ২১ অক্টোবর রাতে ঢাকার বনানী থেকে সাবেক মন্ত্রী ইমরান আহমদকে গ্রেপ্তার করে পুলিশ। গত ৫ ফেব্রুয়ারি সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় ইমরান আহমদকে। ওইদিন তিনটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয় তাকে। এরপর থেকে তিনি সিলেট কারাগারে ছিলেন।

এলাকা: সিলেট সিলেট সদর
পরবর্তী খবর লোড হচ্ছে...
সিলেট

হাসপাতালে ভর্তি করা হয়েছে সাবেক মন্ত্রী ইমরানকে

B
BN DESK | 14 May 2025
বিস্তারিত পড়ুন
new.karatoa.com.bd

Logo

প্রচ্ছদ
সোশ্যাল মিডিয়া ই-পেপার